× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় কোস্টগার্ডের হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৬:০৩ এএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫০১ পিস ইয়াবাসহ হৃদয় (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।


বুধবার (৩ আগস্ট)  রাতে উপজেলার খবির মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত হৃদয় হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের কালীরচর গ্রামের মো.  নিজাম উদ্দিনের ছেলে।

বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত ১২টা ০৫  মিনিট এ নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন খবির মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকান এর সামনে থেকে ৫০১  পিস ইয়াবা সহ  হৃদয় (২৮) কে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী বুড়ির চর নং ওয়ার্ডের । পরবর্তীতে মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক কারবারি হৃদয়কে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.