× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৬:২২ এএম

দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে আশিক নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আশিক রায় ওই এলাকার প্রদীপ রায়ের ছেলে। পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আশিক বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে প্রথমে তার পড়নের জুতা ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে থেকে আনুমানিক দুপুর ২টার দিকে শিশু আশিকের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, শিশু আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.