× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে চোলাই মদসহ আটক ৫ মাদক ব্যবসায়ী

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৭:১৭ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে উপজেলার বাগজানা (কামারপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার বাগজানা বটতলী মোড়ের সুরেন হাজদার স্ত্রী লক্ষীরানী কর্মকার (৪৭), একই গ্রামের মৃত কাশীনাথ কর্মকারের পুত্র দিলিপ কর্মকার (৩৫), মৃত রানঠু টপ্প্যের পুত্র রঞ্জিত টপ্প্য (৩০) ও সোমা টপ্প্য (৪০), এবং শেকটা ডাঙ্গাপাড়া গ্রামের রাশেদ আলীর পুত্র ইমরান হোসেন (২৬)। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্প্রতিবার ৪ আগস্ট জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে আটক লক্ষীরানী কর্মকার এর বিরুদ্ধে ২টি মাদকের মামলা ও দিলিপ কর্মকার এর বিরুদ্ধে একটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.