× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আটোয়ারীতে ইজিবাইক ও মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত

পঞ্চগড় প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০২:০০ এএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও মাইক্রোবাসের ধাক্কায় পারুল বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাতে জেলার আটোয়ারী উপজেলা সদরের সিনেমাহল রোড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পঞ্চগড়-আটোয়ারী সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত পারুল রাধানগড় প্রধানপাড়া এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৮টা দিকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে পঞ্চগড় থেকে আটোয়ারীতে আসছিলেন ওই নারী। একসময় সিনেমাহল রোড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পৌছালে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন পারুল। এদিকে ইজিবাইকে থাকা ৬ বছরের এক শিশু, ইজিবাইকের চালকসহ আরও এক নারী আহত হয়েছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরেই স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.