× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকশীগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৩:৩৪ এএম

জামালপুরের বকশীগঞ্জে পিতা কর্তৃক নিজ মেয়ে (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত বাবাকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওই ধর্ষকের বিচার দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, অভিযু্ক্ত তার স্ত্রীকে কৌশলে বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। ৩ আগস্ট রাতে সে নিজ ঘরে তার হাফিজিয়া মাদ্রাসা পড়–য়া শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে।

এঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে  জামালপুর সদরের রাণীগঞ্জ যৌন পল্লী থেকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,  ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.