× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৭:৩৩ এএম

হঠাৎ করে সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার  প্রতিবাদে ৬ আগষ্ট শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা নাগরিক মঞ্চ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


এতে বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, অ্যাড. ফারুক কবির, শিক্ষক আব্দুল আহাদ বকুল প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। তারা অবিলম্বে সবধরনের জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.