× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে বাড়েনি বাস ভাড়া, স্বস্তিতে যাত্রীরা

নোয়াখালী প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৭:৫৬ এএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে নোয়াখালীতে বাড়েনি আন্তঃজেলা বাসগুলোর ভাড়া। এতে যাত্রীদের মনে স্বস্তি বিরাজ করছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে বেগমঞ্জের চৌমুহনী বাস টার্মিনালের লাল সবুজ কাউন্টারে দেখা যায় বাস ভাড়া অপরিবর্তিত রয়েছে। 

টিকেট কিনতে আসা মো. আরাফাত হোসেন বলেন, আমাদের আয় বাড়েনি।  স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দিন দিন সব কিছুর দাম বাড়ছে। জরুরি ঢাকা যেতে হচ্ছে। লাল সবুজ কাউন্টার আগের ভাড়া রাখছে। এতে স্বস্তি বিরাজ করছে। 

মো. ইসমাইল হোসেন নামের আরেক যাত্রী বলেন, সারাদেশে বাসের টিকিট বেশি দামে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বাস চলাচল বন্ধ কিন্তু নোয়াখালীতে আগের ভাড়া রাখায় আমরা রীতিমতো অবাক। লাল সবুজ কাউন্টারের ম্যানাজার মো. সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমরা ভাড়া বৃদ্ধি করিনি। আমাদের মালিকপক্ষ সিদ্ধান্ত নিলে তারপর ভাড়া বৃদ্ধি করা হবে। অগ্রিম যাত্রীদের জিম্মি করে টাকা নিচ্ছিনা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.