× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৮:০২ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মোশারেফ হোসেন শান্ত (২২) ও মো. করিম ওরফে করিয়া (৪৫) নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২টি পাইপগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট)  রাতে উপজেলার আলাইয়াপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মোশারেফ হোসেন শান্ত ও  ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের হাজী ছাদেক আলী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. করিম ওরফে করিয়া। শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

তিনি বলেন,  গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত। শান্তের বিরুদ্ধে অস্ত্র আইনেসহ পূর্বের ৩ টি মামলা রয়েছে। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। অন্যদিকে করিম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে।  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

সংবাদ সম্মেলনে  অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর জায়েদুল হক রনিসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.