× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত যুবকের লাশের পরিচয় মিলেছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৯:০৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত অবস্থায় হাত ও মুখ বাধা এক অজ্ঞাত (২৫) যুবকের লাশের পরিচয় মিলেছে।  শনিবার বিকেলে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পরিচয় মেলার বিষয়টি নিশ্চিত করেছেন। গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল রানা। সে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার মো. ফারুক মিয়ার ছেলে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, নিহত সোহেল রানা ৮ মাস পূর্বে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টুরিতে চাকুরী করতেন। হঠ্যাৎ করে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাঝে মধ্যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তার বাবা একজন অতি দারিদ্র হওয়ায় অন্যের সহযোগিতায় তাকে চিকিৎসা দেওয়া হতো। গত শুক্রবার সকালে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিকেলে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে হাত ও মুখ বাধা অবস্থায় গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখে এ বিষয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করে যাচ্ছে। 
এদিকে মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে অজ্ঞাত লাশটি একজন মানসিক ভারসাম্যহীনের বলে  জানিয়েছেন ওসি। লাশ উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের দায়িত্বে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। 
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাহ হোসেন জানান, গাছে ঝুলন্ত লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.