× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীর পলাশে বিশ্বকবির প্রয়াণ দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৯:৩৯ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ থানা সেন্ট্রাল কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে কলেজের সভাকক্ষে এ আলোচনা সভা হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন কো অর্ডিনেটর জান্নাতুল আম্বিয়া,পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল হক সুমন, প্রভাষক ফারজানা আক্তার মলি, হোসনে আরা মিলি, মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, গিয়াসউদ্দিন জয়, রফিকুল ইসলাম, শিক্ষার্থী লাবনী আক্তার ও নুসরাত জাহান সোহানা প্রমুখ। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন প্রভাষক মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন  রিজোয়ানা রশীদ, অর্ণি সরকার এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করেন প্রভাষক আনিসা আনার, চৈতী দেবনাথ, রূপা রানী সাহা, অপর্ণা রানী ধর,শান্তা দাস ও সুমনা রানী ধর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.