× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনায়েতপুরে শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

১৮ আগস্ট ২০২২, ০৩:৫১ এএম

এনায়েতপুরে শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

সাইদুল ইসলাম (৩৫) বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

নিহতের চাচি চাম্পা খাতুন অভিযোগ করে জানান, গত প্রায় ১২ বছর আগে এনায়েতপুর থানার বারুপুরের হোসেনের ছেলে তেল ব্যবসায়ী সাইদুলের সঙ্গে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের ৬ বছরের মধ্যে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে থাকতেন। একপর্যায়ে সে পরকিয়ায় আসক্ত হয়। যে কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে । গত কোরবানির ঈদের আগে দেশে ফিরলে তারা নতুন করে আবার সংসার শুরু করে শ্বশুর বাড়িতেই থাকতেন সাইদুল। তবে পারিবারিক কলহ অব্যাহত থাকে। গত বুধবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফাতেমা খাতুন বাড়ির লোকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যার পর বৃহস্পতিবার ভোররাতে বাড়ির বাইরে আম গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.