× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে কবুতর মারাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৮:০৪ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে কবুতর মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটেছে। বাবার নাম মোঃ লিটন হাওলাদার (৪৫) ও ছেলের নাম মোঃ রিপনকে (১৮) আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁদকাঠী গ্রামের লিটন হাওলাদারের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী রফিক মৃধার সাথে লিটন হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকাল সাতটার দিকে লিটন হাওলাদের কয়েকটি কবুতর রফিক মৃধার ঘরের টিনের চালায় গিয়ে বসে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে দুটি কবুতর মেরে ফেলেন। এ নিয়ে লিটন হাওলাদের সঙ্গে রফিক মৃধার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক মৃধার নেতৃত্বে ৩-৪ জন লিটন হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বাবার চিৎকার শুনে ছেলে রিপন এগিয়ে গেলে তাঁকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। 

স্থানীয় লোকজন লিটন ও রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তবে রফিক মৃধা ওই ঘটনার সঙ্গে জড়িত না বলে দাবি করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, 'বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.