× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৮:৩১ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তোবার উদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার দুপুর দেড়টায় রফিকুল ইসলাম বৈদ্যুতিক সেচ দিয়ে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে  উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.