× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীপুরে ঈমান আলী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ৮টি দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে নয়নপুর বাজারে ৮টি দোকান পুড়ে ছাই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নয়নপুর বাজার ঈমান আলী সুপার মার্কেটে  এ ঘটনা ঘটে। ঈমান আলী সুপার মার্কেটের নাসিরের মোটরসাইকেল গ্যারেজ দোকান থেকে  আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দোকানদারেরা।

স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, হাজ্বী ইমান আলী মার্কেটের ব্যবসায়ী হাদিউরের টাইলস এর গোডাউন ও ফার্নিচারের দোকান,নাসিরের মোটর সাইকেলের গ্যারেজ ও একটি পাখির দোকান,আঃ হামিদ মিয়ার আরফান ডিজিটাল ট্রান্সপোর্ট এবং আইনউদ্দিনের ফার্নিচারের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে হতাহতের কোনে খবর পাওয়া যায়নি। সব মিলে ৬টি দোকানের ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী রায়হান  জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈমান আলী সুপার মার্কেটে  টিনশেড মার্কেটে আগুন লাগে। এতে ৮টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.