× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনবাগে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ এএম

নোয়াখালীর সেনবাগে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সেবারহাটে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আঃ মোতালেবের ছেলে মো. আলমগীর হোসেন ও সোনাইমুড়ী উপজেলার আম্বরখানা গ্রামের মৃত নজির আহমেদের ছেলে আবদুর রহিম। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা পেশাদার মাদক কারবারি। পাশ্ববর্তী উপজেলার মানুষ হয়ে তারা এ উপজেলায় মাদক ব্যবসা করে যাচ্ছে। আজ  জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.