× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের চিলমারীতে ১০ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ এএম

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৮,৬২০ টাকা ও ৮টি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।

১ সেপ্টম্বর, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল উপজেলার রমনা ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের দেলদার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জয়নাল আবেদীন (৪৭), ফুলমিয়া ওরফে হাসান (৪৩), হুমায়ুন কবির (৫০), সাইফুল ইসলাম (৫৫), হিরু মিয়া (৫০), তৌহিদুল ইসলাম (৪১), আবু সাইদ (৫০), মোস্তফা কামাল (৪৩), টুটুল হোসেন (৫০) এবং দেলদাল আলী (৪৭)। এরা সবাই রমনা ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছে চিলমারী মডেল থানার ওসি মো.আতিকুর রহমান। তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে এই ১০ জনকে গ্রেফতার করে জেল  হাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.