× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছারারলামা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আব্দুর শুক্কুর (৬৫) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছেন। 

শুক্রবার সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের পুত্র।

নিহতের পরিবারের লোকজন  জানিয়েছেন, নিজ এলাকা ছনখোলা পাড়া থেকে পাশ্ববর্তী মিজ্জির পাড়া গ্রামে জমি দেখতে গেলে জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালালে আবদু  শুকুর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশখালী থানার অফিসার ওসি প্রণব চৌধুরী এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.