× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোদা পৌর এলাকায় পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ এএম

 পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানি থেকে সোয়াব (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানা যায়।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূজারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু সোয়াব পৌরসভার ভূজারীপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ ছিলো সোয়াব। পরিবারের লোকেরা বেশ কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশে থাকা পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান সিরাজ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.