× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীপুরে প্রকাশ্যে রাস্তায় ফেলে নারীকে নির্যাতনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ এএম । আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেনু আক্তার (৩২) নামের এক নারীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে নির্যাতনের পর মাথার চুল কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত  শুক্রবার বিকেলে গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী  শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার রেনু আক্তার (৩২) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. মুছা মিয়ার স্ত্রী।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. বাবুল মিয়া (৫০) ও তার মেয়ে আশামনি (২৫), মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে কবির হোসেন তালুকদার (৪৫) ও মো. লিটন মিয়া (৩০)। 

রেনু আক্তার জানান, অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের পূর্ব শত্রুতা ছিল।গত বৃহস্পতিবার  বিকেলে তার স্বামী মুছা মিয়া পুকুরে মাছকে খাবার দিতে যায়। এ সময় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে মারধর করতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে কবির তালুকদারের নেতৃত্বে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন।

এ সময় তার মাথার চুল কেটে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লোবনা বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রেুনুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  এবিষয়ে 

জানতে চাইলে শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নারী নির্যাতনের ঘটনায় ওই নারীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত সময়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.