× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কিশোর কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার,প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা,সহকারী শিক্ষা কর্মকর্তা মনু বড়ুয়া ও মোঃ হারুন।

নৃ-গোষ্ঠী কিশোর কিশোরীদের মাঝে বাই-সাকেল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০জন কিশোরীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন, মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ও কলেজ পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।














Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.