× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে ৪টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১ এএম

খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ৪টি করাত কলে (লাইসেন্স) বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে ৪টি করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন রামগড় বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা সুলতানুর আজিম ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি দল। 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত  বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। 

উল্লেখ্য যে রামগড় উপজেলায় ২৩টি করাত কল রয়েছে, যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের  শর্ত মানছেনা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.