× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রেনে কাটা পড়ে ৩ ভাইবোনসহ ৪ জনের প্রাণহানি

নীলফামারী প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২১, ০৩:১১ এএম

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন মারা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা বউবাজার গ্রামের তিন ভাইবোন-- রিমা আক্তার (৭), রেশমা আক্তার (৪), মমিনুর রহমান (৩) এবং প্রতিবেশী শামীম হোসেন (২৬)।

জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে খেলার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের সামনাসামনি চলে আসে। পরে প্রতিবেশী শামীম ওই তিন ভাই-বোনকে বাঁচাতে গেলে তিনিও ট্রেনে কাটা পড়েন।

নীলফামারীর পুলিশ সুপার মোখলেসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বউবাজার এলাকায় রেললাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.