× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবন্ত সাপ চিবিয়ে খেয়ে ফেললেন মংলার মুস্তাফিজ

বাগেরহাট প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ এএম

বাগেরহাটের মোংলায় জীবন্ত একটি সাপ খেয়ে ফেলল মোস্তাফিজ (৩০) নামের এক যুবক। সে মোংলা চাঁদপাই ইউনিয়নের মালগাজি গ্রামের মৃত মমিন মৌলভির ছেলে। অদ্ভুত এ কান্ড নিয়ে রীতিমতো সরগোল পড়েছে মোংলায়। মোংলায় ঘটে যাওয়া ঘটনাটি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এ দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার বাসিন্দা মৃত মোঃ মমিন উদ্দিন মৌলোভীর ছেলে মোঃ মোস্তাফিজ (৩০) গাছে থাকা বিষাক্ত একটি উড়াল গাড়া কালো সাপ ধরে চিবিয়ে খাচ্ছে। এমন ঘটনা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। তবে এখনও স্বাভাবিকভাবেই বেঁচে আছে মোস্তাফিজ। যেনো কিছুই হয়নি তার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কথা হয় আস্ত একটা সাপ চিবিয়ে খাওয়া সেই মোস্তাফিজের সাথে। তিনি বলেন, সাপটা তার বাড়ির গাছে ছিল। পরে ওই সাপ তাকে কামড় দিতে চাইলে সেটি ধরে নিজেই চিবিয়ে খেয়ে ফেলেছে। তার শরীরে কিছুই হয়নি বলেও দাবি করেন তিনি। তবে মোস্তাফিজ মানষিক প্রতিবন্দি বলে জানিয়েছেন এলাকাবাসি।

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, এটা আমার কাছে মিরাক্কেল লাগছে। তবে যে সাপটি খেয়েছে সেটি বিষধর না হলে সমস্যা নাই। তারপরও তার শরীরে চেকাপ করা উচিৎ। কারণ সাপের প্রতিটি অঙ্গ প্রতঙ্গেই বিষ থাকে। দ্রুত এর চিকিৎসা করা না হলে তার মৃত্যুও হতে পারে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.