× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় বাল্যবিয়ে পড়ানোয় কাজীর ছয় মাসের কারাদণ্ড

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০১ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বাল্য বিয়ে নিবন্ধন করায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী রেজাউল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ জরিমানার টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ৷

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৷ জানা যায় , উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী রেজাউল করিম তার চেম্বারে উধুনিয়া ইউনিয়নের চৌদ্দ বছর বয়সী ( নাম গোপন রাখা হলো ) এক কিশোরীর বিয়ে নিবন্ধন ( রেজিষ্ট্রেশন ) করায় এ সাজা দেওয়া হয়েছে ৷

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন, বালাম বই যাচাই করে বাল্য বিবাহের রেজিষ্ট্রেশন করার প্রমাণ মিলেছে৷ এদিকে এলাকার অনেকেরই মতে বাল্য বিবাহের সাথে জড়িতদের সাজা হলে বাল্য বিবাহ কমে যাবে৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.