× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ফের ৬টি গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৬ এএম

নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ কালে ফের ৬টি গরু জব্দ  করেছে বিজিবি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোয়ে ১১ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেমুছড়ি বিওপির সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবি জোয়ানরা রামুর সদর ইউপির ভাল্লুক খাইয়া এলাকা থেকে এসব গরু জব্দ করতে সক্ষম হন। 

এ সংবাদ লেখা কাল পর্যন্ত গরু গুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে জব্দ নিয়ে আসা হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বলে জানান  বিজিবি কতৃপক্ষ।

 বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযান এ ৬টি গরু জব্দ করা হয়।

 এ বিষয়ে বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, তিনি এর আগেও বেশ কয়েক দফা গরু- মহিষ জব্দ করেছেন এবং এ অভিযান চলমান। এছাড়াও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু- মহিষসহ সব ধরনের পণ্য আটকে আগের চেয়ে সীমান্তে বিজিবি আরও বেশি তৎপর আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.