× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীর মৃত্যু শোকে স্বামীর আত্মহত্যা

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ এএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ এএম

সন্তান সম্ভাবা স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে স্বামী মাসুদ বেপারী (৩২)। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে।

নিহত মাসুদ ওই গ্রামের সেলিম বেপারীর ছেলে। সে রবি কোম্পানির সেলসম্যান ছিলো। 

শুক্রবার সকালে নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, গত তিন বছর পূর্বে প্রেমের সম্পর্কে শারমিন অপু নামের এক তরুনীকে বিয়ে করে মাসুদ। গত ২২ দিন আগে তার সন্তান সম্ভাবা স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে মানষিকভাবে ভেঙ্গে পরেছিলো মাসুদ। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অজান্তে বিষপান করলে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মাসুদ। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.