× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৫:১৪ এএম

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মানিক চন্দ্র শীল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইন থেকে তার উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। মানিক ওই এলাকার উকিল চন্দ্র শীলের ছেলে।

লাশ উদ্ধারের পর শনিবার (১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার এসআই বাবুল আহমদ জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নর্তন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.