× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারিকেল গাছে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৫:৩৪ এএম

বরগুনার বামনায় নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্র বামনার সারোয়ারজান সরকারি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। 

আজ শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বামনার পোটকাখালী গ্রামে এঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম মো. মহারাজ (১৩)।  সে একই এলাকার সুলতান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, স্কুলে পূজার ছুটি থাকায় সকাল দশটার দিকে বাড়ির পাশে নিজেদের নারিকেল গাছ পরিষ্কার করতে ওঠে মহারাজ। এই গাছটির পাশ ঘেষে চলে গিয়েছে পল্লীবিদ্যুতের লাইন। নারিকেল গাছ পরিষ্কার করতে করতে একপর্যায়ে গাছের ডেগা কাটলে তা গিয়ে ঐ বিদ্যুতের তারে পড়ে, এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায় ঐ স্কুলছাত্র। এরপর তার মরদেহ দুই-আড়াই ঘন্টা ধরে গাছেই আটকে ছিল। পরে বামনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ নিচে নামিয়ে আনে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি নারিকেল গাছে মরদেহ আটকে আছে৷ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা বরগুনা থেকে বড় সিড়ি এনে মরদেহ উদ্ধার করে। নিহত স্কুলছাত্রের পরিবারের কোন অভিযোগ নেই, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.