× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৮:২৫ এএম

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাহজাহান হাওলাদার, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুল হালিম প্রমুখ। আলোচনাসভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.