× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৮:২৪ এএম

ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার থেকে চেক জালিয়াতি মামলার আসামী বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন গান্না বাজারের সিরাজুল ইসলাম ওরফে টিন সিরাজের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিল্লাল চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি ১৩ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।

এলাকাবাসী জানায়, ব্যবসা করতে গিয়ে বিল্লাল কয়েক কোটি টাকা ঋণী হয়ে গেছেন। এ কারণে সিমেন্ট ও টিন কোম্পানী ছাড়াও ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসায়ী তার কাছে টাকা পাবে।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.