× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০০:০০ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, নিহত প্রদীপ একই এলাকার মহেশ চন্দ্র বর্মনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া শেষে বিকেলে হালকা বৃষ্টির মাঝে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে মাছ ধরতে যায় প্রদীপ। মাছ ধরার একসময় তার উপর প্রচন্ড জোরে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় রাত নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় জিডি মূলে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.