ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট দুর্যোগ-যুদ্ধে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ বাংলাদেশের মানুষের মনের জোর ও লড়াই করার শক্তি বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বড় বড় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। দেশের সাধারণ মানুষের মধ্যে দুর্যোগের সক্ষমতা বেড়েছে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও জলবায়ু অভিযোজন বিষয়ে বাংলাদেশ এখন বিশ্বের দৃষ্টান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন,সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)তৌহিদ আহমেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।