× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২২, ০১:০৮ এএম

নীলফামারীর ডিমলায় শারীরিক ও বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আইজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৪অক্টোবর) উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই (২৫) বছর বয়সী প্রতিবন্ধী নারী হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে নাউতারা বাজারে যাচ্ছিলেন। এসময় তার প্রতিবেশী মৃত নজমদ্দির ছেলে আইজুল ইসলাম (৫০) তাকে মুখ চেপে ধরে ধানখেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী বাড়িতে গিয়ে তার মাকে আকার ইঙ্গিতে ধর্ষণের বিষয়ে জানায়।পরে পুলিশ নাউতারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। 

ডিমলা থানার তদন্ত কর্মকর্তা  বিশ্বদেব রায় বলেন, অভিযুক্তকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে। ঘটনার শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.