× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাই‌লে দুই পু‌লিশসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২২, ০৩:১০ এএম

 টাঙ্গাই‌লের মধুপু‌রে ট্রা‌কের পিছ‌নে চলন্ত মাই‌ক্রোবাসের ধাক্কায় দুই পু‌লিশ সদস‌্যসহ তিনজন নিহত হ‌য়েছে। এসময় আহত হ‌য়ে‌ছে আ‌রো দুইজন। 

সোমবার (২৪ অ‌ক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার গোলাবা‌ড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, জামালপুর সদরের নারায়নপুর পু‌লিশ ফা‌ড়ির সদস‌্য নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামী লালন (২৪)। লালন জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছেলে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মাজহারুল আ‌মিন জানান, ধর্ষণের আসামীর মে‌ডি‌কেল পরীক্ষা শে‌ষে মাই‌ক্রোবা‌সে ঢাকা থে‌কে জামালপুর ফেরার প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এক‌টি ট্রা‌কের পিছ‌নে স‌জো‌রে ধাক্কা লা‌গে। এ‌তে ঘটনাস্থ‌লেই দুই পু‌লিশ সদস‌্য ও ধর্ষণ মামলার আসামীর মৃত‌্যু হয়। এসময় আহত হয় আ‌রো দুইজন। 
তি‌নি আ‌রো জানান, মঙ্গলবার সকা‌লে নিহত‌দের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া‌শে‌ষে পু‌লিশ সদস‌্যদের মর‌দেহ যার যার ইউ‌নি‌টি‌তে পাঠা‌নো হ‌বে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.