× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদী আইন শৃঙ্খলা সভায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৩:৫৮ এএম

ঈশ্বরদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ২৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, প্রবীণদের ভাতা নিয়ে প্রতারণা, শহরে যানজট নিরসনে প্রশাসনের গুরুত্ব, স্কুল-কলেজের সামনে বখাটেদের আড্ডা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যন আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুরের আব্দুল মজিদ বাবলু মালিথা ও পাকশীর সাইফুজ্জামান পিন্টুসহ  উপজেলা প্রশাসনের  বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.