× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়াতে কোস্টগার্ডের হাতে ২৮০০ লিটার চোরাই তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৭:৩৩ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৮০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করা হয়। 

বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।  
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল।
তিনি বলেন, ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০লিটার চোরাই পামওয়েল জব্দ করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.