× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৮:০১ এএম

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

রোববার ৩০ অক্টোবর, দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব। 

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মো: শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা প্রোগ্রামার রাজিব রায় চৌধুরি বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন। 

উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ১ম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ২য় এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.