× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দামুড়হুদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৯:২৪ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পুকুরে ডুবে থেকে যুবায়েদ রহমান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

যুবায়েদ দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার সকালে যুবায়েদ বাড়ির পাশে তার সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কোনো এক সময়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায় যুবায়েদ। স্থানীয় একজন গোসল করতে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য কেরামত আলী বলেন, পুকুর পাশের শিশুটির বাড়ি। সেখানে সে খেলছিল। খেলাধুলার ফাঁকে কোনো একসময়ে জুবায়েদ পানিতে পড়ে যায়। স্থানীয়রা গোসল করার সময় লাশ উদ্ধার করে পরিবারকে জানায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.