× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ১১:০৭ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে রিপন রায় (৩)  নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ অক্টোবর) উপজেলার  নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া-তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের মা ও দাদা-দাদি মিলে গরুর জন্য ঘাস আনতে মাঠে যায়। এ সময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন। এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসলে পানিতে পড়ে যায় সে। একমাত্র সন্তানকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। মৃত অবস্থায় রিপনকে পানিতে থেকে তুলেন তার দাদা। 

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় রিপন রায়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.