× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

বগুড়া প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০১:০১ এএম

বগুড়ায় অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উচ্চ আদালতের এক নির্দেশে শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় প্রতিটি ভাটায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদালত।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো- মীর ব্রিকস, বগুড়া ব্রিকস এবং বদর ব্রিকস।

এসব তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল নাইম।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়।অভিযানে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে চালানো ৩টি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। পরে তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহাথির বিন মোহাম্মদ,মোঃ তামিম হাসান, মুন্তাসির মামুন ও পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.