× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনাজপুরে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৪:১৮ এএম

দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা মোড় এলাকায় নালার পানিতে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটিকে উদ্ধার করে মর্গে পাঠানো হয় ।

কোতয়ালি থানার এসআই ইমান আলী জানান স্থানীয় ওই এলাকার আখেরের স্ত্রী বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলের পাশে বেঁধে রাখা ছাগল আনতে গেলে ওই লাশ ভেসে থাকতে দেখে। পরে স্ত্রীর কাছে জানতে পেরে পুলিশকে জানায়।

পুলিশের ধারনা মৃত ঐ নারীর বয়স ৪০বছর। তার পরনে কালো ফুলহাতা সোয়েটার,হলুদ কালো জামা রয়েছে। বেশ কয়েকদিন ধরে এই লাশ পানিতে থাকায় মৃতের মুখ শরীর ও মুখ বিকৃত হয়েছে।

মৃতের কারণ ও পরিচয় জানতে প্রকিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালি থানার ওসি(তদন্ত) গোলাম মওলা শাহ্ ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.