× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি

নীলফামারী প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৮:৪৩ এএম

কাতার বিশ্বকাপে উন্মোদনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, পিছিয়ে নেই নীলফামারীও। ব্যান্ড পার্টি, বাঁশি বাজিয়ে ও গায়ে আর্জেন্টিনার জার্সি পরে সবাই র‌্যালিতে উচ্ছাস প্রকাশ করে। এসময় বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর বিশ্বসেরা ফুটবলার মেসি কে ঘিরে শ্লোগান।

শুক্রবার(১৮ নভেম্বর) বিকালে জেলা শহরের হাই স্কুল বড় মাঠ থেকে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর আহবায়ক মাসুদ পারভেজ প্রিন্স ও তানভির হাফিজ বলেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।
আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর সদস্য মর্তুজা রহমান সুজন বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। আশা করছি, এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে। নীলফামারীতে আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থন আছি তারা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেওয়া হলে একদিন বাংলাদেশ ও বিশ্বকাপ খেলবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.