× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৬:১৩ এএম

‘দুনিয়ার মজদুর এক হও’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসাম বাইপাসস্থ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ লাকসাম উপজেলা শাখার যুগ্ন আহবায়ক হাজ্বী মো. রুহুল আমীন।

কুমিল্লা জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহেরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবদুল আজিজ, শাফায়েত উল্লাহ সাফু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি নজরুল ইসলাম খন্দকার, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, খলিলুর রহমান।

শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে  সাধারণ সভায় নির্বাচনের জন্য প্রস্তুতি ও নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট উপপরিষদ গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সদস্য হারুনুর রশিদ ও মোহাম্মদ মোস্তফা। আগামী ১৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে কুমিল্লা জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন অতীতের ন্যায় আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.