× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরের কমলনগরে মা ও বোনকে পেটালেন সৎ ভাই

লক্ষ্মীপুর প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৮:০৯ এএম

সম্পত্তির লোভে লক্ষ্মীপুরের কমলনগরে সৎ বোন খুরশিদা বেগম ও তার মা ৮০ বছল বয়সী ছেমনা খাতুনকে মারধরের অভিযোগ উঠেছে সৎ ভাই আবদুল মতিনের বিরুদ্ধে। বিধবা খুরশিদা বেগম ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালান। অভিযুক্ত মতিন স্থানীয় গরু ব্যবসায়ী।

এর আগে এ ঘটনায় খুরশিদা বেগম বাদী হয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানালেন, খুরশিদা বেগম ভিক্ষা করে সংসার চালান। অভিযুক্ত গরু ব্যবসায়ী মতিন সম্পর্কে তার সৎ ভাই। সম্পত্তি বিরোধের কারণে খুরশিদা ও তার মা ছেমনা খাতুনকে তার সৎ ভাই আবদুল মতিন, তার ছেলে ইব্রাহিমসহ পরিবারের অপরাপর সদস্যরা সম্পত্তি দখলের জন্য তাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চান। এনিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জাফর আহাম্মদ জানান, সম্পত্তি বিরোধের জের ধরে খুরশিদা বেগম নামে বিধবা নারীকে মারধরের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.