× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় ইটভাটায় কাঠ-খড়ি ব্যবহার করায় লাখ জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২২, ০০:৩১ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়লার পরিবর্তে কাঠ-খড়ি পোড়ানোর কারণে একটি ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) উপজেলার পাঁচলিয়ায় ভরসা ইটভাটায় জালানী কাঠ খড়ি ব্যবহার করায় মালিক মো. রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. উজ্জল হোসেন জানান, আজ  (২৪ নভেম্বর ) দুপুর উপজেলার পাঁচলিয়ায় ভরসা ইট ভাটায় কাঠ ও খড়ি পোড়ানো হচ্ছে এমন অভিযোগ পেয়ে ওই ভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে প্রচুর পরিমাণ কাঠ মজুদ পাওয়ায় ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, যেখানে কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া যাবে সেখানে অভিযান চালানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.