× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাপাহারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২২, ০১:১৩ এএম

নওগাঁর সাপাহারে নিজের চাচার ধানবোঝাই ট্রলির চাকার নিচে পড়ে আমান বাবু (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আরিফ উপজেলার ত্রিশুলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

শুক্রবার সকালে আমান বাবু সঙ্গীয় বাচ্চাদের সাথে মাঠে খেলতে যায়। ইতিমধ্যে ধান বোঝাই একটি ট্রলি দেখে তারা ট্রলির পিছনে দৌড়াতে থাকে।

এমতাবস্থায় ট্রলি লাইনচ্যুত হলে পিছনে ব্যাক দেয়। এসময় অন্যান্য বাচ্চারা পালিয়ে গেলেও আমান বাবু পালাতে ব্যর্থ হয়।যার ফলে ট্রলির পিছনের চাকায় পড়ে যায় শিশু আমান।

পরে ট্রলির চালক (আমানের চাচা) আরিফ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.