× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে সাঁকো কেটে পথ বিচ্ছিন্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২৫ নভেম্বর ২০২২, ০৫:৪৭ এএম

রামপালের রোমজাইপুর গ্রামের লিয়াকত মোল্লার বাড়ি যাওয়ার পথের সাঁকোটি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপায়ান্ত না পেয়ে ভুক্তভোগী  রাফেজা বেগম রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

লিখিত অভিযোগে রাফেজা বেগম জানান,  উপজেলার রোমজাইপুর গ্রামে তার স্বামী লিয়াকত আলী মোল্লাসহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। তারা একটি কাঠের সাঁকো দিয়ে গত ১৫ বছর ধরে আসা যাওয়া করে আসছেন।
ঘটনার দিন গত ২৪ নভেম্বর সকাল ১০টায় জায়গার দাবি করে একই গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র মুকুল শেখ, আহম্মদ মোল্লার পুত্র আবু সাইদ ও মঞ্জুর শেখের পুত্র ফয়সাল শেখ সাঁকোটি কেটে ফেলে। ওই সময় বাঁধা দিলে রাফেজা বেগম ও তার পুত্রবধূ সাবিনা বেগমকে কোপাতে আসে ও গালাগাল করে। 

এ বিষয়ে অভিযুক্ত মুকুল, আবু সাইদ ও ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.