× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেলকুচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ এএম

"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ", এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা দুর্নীতি বিরোধী প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বেলকুচি উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান, বেলকুচি উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী সরকার, যমুনা টিভির সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী দেলখোস আলী প্রামানিক প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.