× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২, ০৭:২০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।


রবিবাব (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন দুই নাম্বার রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ভোরে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.