× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙামাটিতে বিএনপির গণমিছিল

রাঙামাটি প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৮ এএম

১০ দফার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে গণমিছিল করেছ জেলা বিএনপি।

শনিবার বিকেলে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে গণ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান গণ মিছিলে নেতৃত্ব দেন।

এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.